বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ প্রার্থনা প্রদীপ প্রজ্জ্বলন
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ প্রার্থনা প্রদীপ প্রজ্জ্বলন
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে গত সোমবার বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উদ্যোগে এই প্রার্থনা সভা হয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের শ্রদ্ধাভাজন উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিন্দ্রনাথ দাদার সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সনাতন অধিকার পার্টির সাধারণ সম্পাদক এাডভোকেট সুমন কুমার রায়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি, বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টির সভাপতি, সনাতনী অধিকার আন্দোলনের প্রতিষ্ঠাকালীন প্রতিনিধি, সনাতনী ফাউন্ডেশনের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার, সাধারণ সম্পাদক “তন্ময় মৌলিক” যুগ্ন সাধারণ সম্পাদক “সৌরভ গাঙ্গুলি সকাল” যুগ্ন সাধারণ সম্পাদক অরিন্দম কর্মকার, যুগ্ন সাধারণ সম্পাদক “বিপুল বর্মন” সহ দপ্তর সম্পাদক “সজল মন্ডল শুভ” দপ্তর সম্পাদক “রাজ ঘোষ রান্টু” সহ-সভাপতি ” সাজেন কৃষ্ণ বল” যুব ঐক্য পরিষদের সভাপতি “শিমুল সাহা” বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র “সাজেন মিশ্র” সনাতনী অধিকার আন্দোলনের প্রতিনিধি “সবুজ দত্ত” বাংলাদেশ হিন্দু পরিষদের প্রচার সম্পাদক “অনুপ কুমার দত্ত” সহ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সন্মানিত প্রতিনিধিবৃন্দ নেতৃবৃন্দ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের অন্যতম পুরোহিত নিখিল চক্রবর্তী প্রার্থনা সভায় পুরোহিত ছিলেন।