বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত ০২(দুই) জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পড়ালেন পুলিশ সুপার, নোয়াখালী মহোদয
বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত ০২(দুই) জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পড়ালেন পুলিশ সুপার, নোয়াখালী মহোদয
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৫
অদ্য বেলা ০৪.০০ ঘটিকায় নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত নোয়াখালী জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিরস্ত্র) পদ হতে রুনা আক্তার এসআই(নিরস্ত্র) এবং এএসআই (সশস্ত্র)পদ হতে মোঃ আরিফুল ইসলাম এসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র্যাংক ব্যাজ পড়িয়ে দেন নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক মহোদয়।
র্যাংক ব্যাজ পরিধান শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সততা ও পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী সহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী।