• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত ০২(দুই) জন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পড়ালেন পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫
বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত ০২(দুই) জন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পড়ালেন পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়

অদ্য বেলা ১২.৩০ ঘটিকায় নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত নোয়াখালী জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল পদ হতে জনি পাল এএসআই(নিরস্ত্র) এবং কনস্টেবল পদ হতে সাদেকুর রহমান এটিএসআই পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পড়িয়ে দেন নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক মহোদয়।

র‌্যাংক ব্যাজ পরিধান শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সততা ও পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930