• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত ০১(এক) জন পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, নোয়াখালী

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬
বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত ০১(এক) জন পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, নোয়াখালী

অদ্য বুধবার নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত নোয়াখালী জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল পদ হতে মোজাহিদুল ইসলাম নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‍্যাংক ব্যাজ পড়িয়ে দেন নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয়।

র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930