• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিগত সরকার শুধু অবৈধ সরকার নয় মাদকেরও সরকার ছিলো: এ্যানি চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪
বিগত সরকার শুধু অবৈধ সরকার নয় মাদকেরও সরকার ছিলো: এ্যানি চৌধুরী

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর:

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা শুধু অবৈধ সরকারই নয়, মাদকেরও সরকার ছিলো। মাদক দিয়ে পাশ্ববর্তী দেশ ভারত ও আওয়ামীলীগ এজেন্সি নিয়ে এদেশকে ধ্বংস করতে চেয়েছে। ক্রীড়াঙ্গনকে জমজমাট করলে মাদক কাউকে স্পর্ষ করতে পারবে না। রবিবার বিকেলে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়ামে তাঁত, বস্ত্র, দেশীয় শিল্প ও পণ্য মেলা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগ সভানেত্রী পালিয়ে গেছে। কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। আইন কেউ হাতে না নিয়ে আইনের মাধ্যমে এসব দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগামীতে মেধার ভিত্তিতে চাকুরি হবে, তদবিরে নয়। এদেশের গণতন্ত্রের ভীত শক্তিশালী করতে হবে। এতে করে দেশ এগিয়ে যাবে। এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হবে। এটি আমাদের স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, জেলা শিল্পকলা একাডেমী, জেলা স্টেডিয়াম ও ফুটবলের ব্যাপক উন্নয়ন করতে হবে।

লক্ষ্মীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে মেলায় বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুরের সাবেক পৌর মেয়র সাহাবুদ্দিন সাবু।

পরে মিষ্টি মুখ করে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031