বিআইপি আয়োজিত ‘ইনডোর গেমস ফেস্টিভ্যাল ২০২৫’ অনুষ্ঠিত
বিআইপি আয়োজিত ‘ইনডোর গেমস ফেস্টিভ্যাল ২০২৫’ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫
বিআইপির উদ্যোগে এবং ইনস্টিটিউটের সকল সম্মানিত সদস্যদের অংশগ্রহণে গত ২২ আগস্ট ২০২৫ (শুক্রবার), দিনব্যাপী ‘ইনডোর গেমস ফেস্টিভ্যাল ২০২৫’ বিআইপি কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়। ‘ইনডোর গেমস ফেস্টিভ্যাল ২০২৫’এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ইনস্টিটিউট এর সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।
‘ইনডোর গেমস ফেস্টিভ্যাল ২০২৫’ এ এবারের দিনব্যাপী আয়োজনে সদস্যদের অংশগ্রহণে টেবিল-টেনিস, ক্যারম, দাবা, লুডু ও ড্রার্ট থ্রো টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। এছাড়াও শিশুদের জন্য তিন ক্যাটাগরিতে (০-৫ বছর, বল থ্রো; ৬-৯ বছর, ফুটবল কিক; ১০-১৪ বছর, ডার্ট থ্রো) গেমস অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে সদস্যগণ এসকল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতাপূর্ণ একটি মিলনমেলার সৃষ্টি হয়।
সকল টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, সহ-সভাপতি ১ পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন, কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ ড. মুঃ মোসলেহ উদ্দীন হাসান, বোর্ড সদস্য পরিকল্পনাবিদ মোঃ আবু নাইম সোহাগ, পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি, পরিকল্পনাবিদ হোসনেআরা এবং পরিকল্পনাবিদ মোঃ ফাহিম আবেদীন।