• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বার্ষিক আনন্দ মেলা শুরু আজ থেকে ৩ দিন ব্যাপী চলবে এই মেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪
বার্ষিক আনন্দ মেলা শুরু আজ থেকে ৩ দিন ব্যাপী চলবে এই মেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে


মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী আফরোজা হেলেন এবং সাথে উপস্থিত ছিলেন পুনাকের নেতৃবৃন্দ।

মেলায় মাননীয় উপদেষ্টা মহোদয় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর স্টলটি পরিদর্শন করেন। তিনি পুনাকের পণ্য সামগ্রীর প্রশংসা করেন।

বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাবেক আইজিপি খোদা বকস চৌধুরীর সহধর্মিণী ও পুনাকের প্রক্তন সভানেত্রী বেগম ফয়জুন নেছা মেলা প্রাঙ্গণে আসেন এবং পুনাকের স্টল পরিদর্শন করেন । সেইসাথে তিনি পণ্য সামগ্রী ক্রয় করেন ও পুনাকের নেতৃবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন।

মেলা প্রাঙ্গণে আজ বহু মানুষের সমাগম দেখা গেছে। যেহেতু পুনাকে নিজস্ব জিনিসের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা জেলা পুনাকের বিখ্যাত জিনিসপত্র রয়েছে তাই পুনাকে বিক্রির ব্যস্ততাও ছিল বেশি। আশা করছি আগামী দিনেও থাকবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930