বাফেলো-নিউইয়র্কস্হ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং জুলাই-আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আজ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় বাফেলোর একটি মিলনায়তনে।
সভাপতি গৌছুল আনোয়ার রাহাীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর চৌধুরী মুরাদ,ইমতিয়াজ বেলাল, জামাল আহমেদ ও ফরিদ খোন্দকারের সঞ্চালনায় ও সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং বিএনপি মিডিয়া সেল সদস্য শাম্মী আক্তার,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ২ বারের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জিল্লুর রহমান জিল্লু,যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিওর নেতা মোশাররফ হোসেন সবুজ, নিউইয়র্ক মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, ও রিপন মিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, যুবদল নেতা মিজানুর রহমান মিজান সহ স্হানীয় এবং অতিথি নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার বলেন, জনাব তারেক রহমানের ৩১ দফার বিজ্ঞ প্রস্তাবনা অধুনা সংস্কার সংক্রান্ত সকলের ভাবনার সুতিকাঘার এবং নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে ক্রমান্বয়ে এই প্রস্তাবনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে সত্যিকার অর্থেই আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। জিল্লুর রহমান জিল্লু বলেন বিগত আন্দোলনে জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রবাসে পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যপাক প্রতিরোধ গড়ে তুলি এবং এক পর্যায়ে রেমিটেন্স প্রেরণ বন্ধ করে দিয়ে স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করে তুলি। তাই প্রবাসীদেরকে জাতীয় সংসদে একটি নির্দিষ্ট সংরক্ষিত আসনের সংযোগ করে দিয়ে দেশ গড়ার কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেয়া একটি সময়ের প্রত্যাশা।
সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো সহ জুলাই আগস্ট বিপ্লবের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত ও নিরবতা পালন করা হয়। সভায় দেশমাতা বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করেও দোয়া পরিচালিত হয়। বিপুল সংখ্যক প্রবাসী নেতা কর্মীদের অংশগ্রহণে কানাডা- নিউইয়র্ক বর্ডার সংলগ্ন বিশাল বাংলাদেশী কম্যুনিটি বাফেলো মুখরিত ছিলো।