• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলা একাডেমিতে ৮ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৫ সফলভাবে উদযাপিত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৫
বাংলা একাডেমিতে ৮ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৫ সফলভাবে উদযাপিত

ঢাকা, বাংলাদেশ মার্কেটার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (এমআইবি) এর আয়োজনে সফলভাবে উদযাপিত হয়েছে বাংলাদেশ মার্কেটিং ডে- ২০২৫। ১৭ অক্টোবর শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার বাংলা একাডেমিতে “মার্কেটিং ওয়েলবিং” প্রতিপাদ্য নিয়ে মার্কেটিং ও সেলস পেশাজীবীদের অংশগ্রহণে এই দিবসটি উদযাপিত হয়।

এমআইবি-র অন্যতম ইভেন্ট হিসেবে বাংলাদেশ মার্কেটিং ডে মার্কেটিং পেশাজীবীদের অসামান্য অবদানকে সম্মান জানায় এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণে মার্কেটিংয়ের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে। অনুষ্ঠানে দেশের কর্পোরেট নির্বাহী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং শিল্পখাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিলো।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পখাত ও সরকারের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন প্রধান অতিথি ও আকিজ রিসোর্সেসের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সমসাময়িক মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পাঁচটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মার্কেটিংয়ের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে মূল্যবান ধাঁদণা প্রদান করে।

অষ্টম বাংলাদেশ মার্কেটিং ডে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও কর্পোরেট পেশাজীবীদের সহযোগিতায় উদযাপিত হয়েছে। মার্কেটারস ইনস্টিটিউট বাংলাদেশ (MIB) শিক্ষা, নেটওয়ার্কিং এবং পেশাগত উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মার্কেটিং পেশাকে আরও এগিয়ে নিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানটি পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930