• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ লাইভ এ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের ২০২৪ ও ২০২৫ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ।

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৪
বাংলাদেশ লাইভ এ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের ২০২৪ ও ২০২৫ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ।

সম্প্রতি বাংলাদেশ লাইভ এ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের ২০২৪-২০২৫ মেয়াদকালের পরিচালনা পর্ষদের নির্বাচন সদস্যগণের সম্পন্ন হয়েছে। গত ১লা জানুয়ারি, ২০২৪ তারিখে উত্তরাস্থ এক হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এসোসিয়েশনের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং মহাসচিব কাজী মাহবুবুল আলম (আজাদ), এছাড়াও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তপন কুমার সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ আইন উদ্দিন কামাল, ভাইস চেয়ারম্যন তৃপ্তি পারপেচুয়া গনসালভেস, ভাইস-চেয়ারম্যান কমান্ডার আবু মোঃ আকিক (অবঃ), যুগ্ম-মহাসচিব শরীফুল ইসলাম (জনি), কোষাধ্যক্ষ জনাব মোঃ আশরাফুল আরেফিন (রুবেল), পরিচালক উজ্জ্বল কুমার রায়, পরিচালক রোশনাই মাহমুদ (নবীন), পরিচালক মোঃ শাহীন হোসেন দায়িত্ব গ্রহন করেন।

আপনি অবগত আছেন যে, বাংলাদেশ থেকে অপ্রচলিত পণ্য কাঁকড়া, কুঁচেমাছ ও বরফায়িত মাছ রপ্তানির একমাত্র বাণিজ্য সংগঠন বাংলাদেশ লাইভ এ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশন। উক্ত এসোসিয়েশনের ২০২৪ ও ২০২৫ সন মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ গত ১লা জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930