• ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর সাথে সংযুক্ত আরব আমিরাতের মান্যবর রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর সাথে সংযুক্ত আরব আমিরাতের মান্যবর রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

অদ্য ০৮ জুন ২৬ তারিখ (সোমবার), বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মান্যবর রাষ্ট্রদূত H.E. Abdullah Ali AlHmoudi, বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে কারিগরি সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং দুই রাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930