বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীর ৫৩তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাট-এ অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভুঁইয়া, বিবিপি, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন। এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৪৮ জন এমওডিসি (বিমান) রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। রিক্রুট এমওডিসি রাফিউল ইসলাম শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়ে “চৌকস রিক্রুট ট্রফি” লাভ করেন।
উক্ত অনুষ্ঠানে সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিমানসেনা, এমওডিসি এবং রিক্রুটদের সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।