• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দল কর্তৃক সাম্প্রতিক দুর্ঘটনায় নিহতদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দল কর্তৃক সাম্প্রতিক দুর্ঘটনায় নিহতদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ

অদ্য ৩০ জুলাই ২০২৫ তারিখে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর দিকনির্দেশনায় বিমান বাহিনীর প্রতিনিধি দল সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঢাকা জেলার কোমলমতি শিক্ষার্থী সাদ সালাউদ্দিন এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে। বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। একই দিনে বিমান বাহিনীর এয়ার কমান্ড অপারেশন সেন্টারের এয়ার অধিনায়ক ঢাকা জেলার কোমলমতি শিক্ষার্থী রাইসা মনি এর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। এসময় তিনি ও বিমান বাহিনীর প্রতিনিধি দল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। শোকাহত পরিবারগুলোর যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930