• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্যদের/তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪
বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্যদের/তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান

শুক্রবার মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/তাঁদের উত্তরাধিকারী এবং কিলোফ্লাইটের সদস্যদের/তাঁদের উত্তরাধিকারীগণকে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সংবর্ধনা প্রদান করেছেন। মহান মুক্তিযুদ্ধে কিলোফ্লাইট এবং বিমান বাহিনীর অন্যান্য সদস্যগণের প্রাপ্য সম্মানের স্বীকৃতি স্বরূপ সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষ্যে ঢাকার তেজগাঁওস্থ বিএএফ শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যগণসহ মোট ২৯ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। বিমান বাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্যদের/তাঁদের উত্তরাধিকারীগণের সঙ্গে কুশল বিনিময়, উপহার সামগ্রী প্রদান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ঘাঁটির বিমানসেনাগণ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930