• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশপ্রতিযোগিতা সমাপ্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশপ্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এ অনুষ্ঠিত হয়েছে।

চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৩-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে ঘাঁটিতে কর্মরত বিমান বাহিনীর সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে কমান্ড্যান্ট বাংলাদেশ বিমান বাহিনী একাডেমী এয়ার কমডোর শাহ কাওছার আহমদ চৌধুরী, বিএসপি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ০৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ০৭ টি দল অংশগ্রহণ করে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930