• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৪-৮-২০২৫) ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর কাবাডি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

চূড়ান্ত খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার দল ৫৫-৪৪ পয়েন্টে বিমান বাহিনী ঘাঁটি বাশার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার দলের কর্পোর‌্যাল রাজু আহমেদ শ্রেষ্ঠ খেলোয়াড় এবং বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলের এলএসি ওসমান গনি উদীয়মান খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার, ওএসপি, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর এয়ার অধিনায়ক, কর্মকর্তাবৃন্দ, বিমানসেনা, এমওডিসি (বিমান), অংশগ্রহণকারী দলসমূহের সদস্যগণ এবং ঘাঁটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। গত ১০ আগস্ট ২০২৫ তারিখে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ০৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ০৭ টি দল অংশগ্রহণ করে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930