• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত

অদ্য ১১ অক্টোবর ২০২৬ (রবিবার) বিমান বাহিনী সদর দপ্তর-এ প্রভোস্ট সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেন। তিনি প্রভোস্ট পেশার বিমানসেনাদের শৃঙ্খলা প্রয়োগের পাশাপাশি নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধ এবং সংকটকালে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিমান বাহিনীর কার্যক্ষমতা ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সততা, নিরপেক্ষতা, সংযম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআরটিএ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর প্রভোস্ট মার্শাল পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, অনিয়ম প্রতিরোধ, শৃঙ্খলার মানোন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং প্রভোস্ট পেশার বিমানসেনাদের সততা, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মতৎপরতা বৃদ্ধির উদ্দেশ্যে ১১-১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট এলাকায় প্রভোস্ট সপ্তাহ-২০২৬ একযোগে পালিত হচ্ছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31