• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাক্ষাত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৫, ২০২৪
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাক্ষাত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে

বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত নেতারা। এ সময় মন্ত্রী নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।

হৃদ্যতাপূর্ণ মতবিনিময়ে সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল ড. হাছান মাহমুদকে এর অব্যবহিত পূর্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী থাকাকালে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন, দেশি শিল্পীদের পৃষ্ঠপোষকতাদানের জন্য বিদেশি শিল্পী ও মডেলদের নিয়ে চিত্রনির্মাণে বিশেষ করারোপ প্রবর্তনের কথা স্মরণ করে শিল্পী সমাজের কৃতজ্ঞতা জানান।

সম্পাদকদের মধ্যে চিত্রনায়ক আলেকজান্ডার বো, জ্যাকি আলম, কমল পাটেগার, কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা রোজিনা, দিলারা, রত্না, শাহনূর ও সুব্রত, সনি রহমান, দেলোয়ার চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930