• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ ইউনিভার্সিটির সঙ্গে অ্যালায়েন্স হাসপাতালের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) এর সাথে দেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যালায়েন্স হাসপাতাল লি: এর মধ্যে স্বাস্থ্যসেবা সর্ম্পকিত এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ রবিবার (০৩ নভেম্বর ২০২৪) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অ্যালায়েন্স হাসপাতাল লি: এর সাথে উভয় পক্ষের মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অ্যালায়েন্স হাসপাতাল লি: এর সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিইউ’র পক্ষে রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল হক (অবঃ) এবং অ্যালায়েন্স হাসপাতাল লি: এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: মাহফুজুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ডায়াগনষ্টিক পরীক্ষার ক্ষেত্রে সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ৩০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা প্রদান করবেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031