• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Oplus_131072

আজ শনিবার,১৬ নভেম্বর ২০২৪ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) বোর্ড রুমে অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির ০২/২০২৪ সভা অনুষ্ঠিত হয়। বিওএ এর সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর সেনাবাহিনী প্রধান তাঁর এই প্রথম সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় গত ২৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিওএ এর কার্যনিবাহী কমিটির ০১/২০২৪ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930