• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব অতুলনীয়-গোলাম মোহাম্মদ কাদের

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৫

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ দুপুরে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সৌদি দূতাবাসে গেলে সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান তাকে স্বাগত জানান। এসময় এক সৌজন্য সাক্ষাতে বন্ধু প্রতিম দুটি দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিতে সৌদি সরকারের প্রতি অনুরোধ জানান। একইসাথে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতেও অনুরোধ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। এসময় গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব অতুলনীয়। আধুনিক বাংলাদেশের রূপকার ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর দেশ পরিচালনার সময় বাংলাদেশের সাথে সৌদি রাজ পরিবারের সম্পর্কের যে উন্নয়ন হয়েছে, তা এখনো অব্যাহত আছে। এসময় সৌদি রাষ্ট্রদূত তাকে আন্তরিক অভিনন্দন জানান।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে বেঠকে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031