• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান’ শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২৪
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান’ শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

শনিবার ৩০ মার্চ ২০২৪, বিকাল ৪টায় রাজধানীর কাকরাইলস্থ হোটেল রাজমনি ঈশাখাঁ’র ব্যাংকুইট হলে ইন্ডিয়া বাংলাদেশ গ্লোবাল ফ্রেন্ডশীপ ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান’ শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি, ইন্ডিয়া বাংলাদেশ গ্লোবাল ফ্রেন্ডশীপ ফোরাম এর সভাপতি রেদুয়ান খন্দকার (খন্দকার রেদুয়ানুর রশিদ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি, মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এমপি, সম্মানিত সাবেক সেনাপ্রধান লেঃ জেনারেল (অবঃ) হারুন-অর-রশীদ বীর প্রতিক, বীর মুক্তিযোদ্ধা মুভি সম্রাট আহসান উল্লাহ মনি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক একুশে পদক প্রাপ্ত শিল্পী ডাঃ অরুপ রতন চৌধুরী, ড. মোঃ সাদি-উজ-জামান, ব্যবস্থাপনা পরিচালক, নতুনধরা গ্রুপ, কো-চেয়ারম্যান, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপার্স, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন মিয়া, ব্যবস্থাপনা পরিচালক, মাতৃভূমি গ্রুপ। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ, সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্ডিয়া বাংলাদেশ গ্লোবাল ফ্রেন্ডশীপ ফোরাম এর নির্বাহী সদস্য সৈয়দ দিদার বখত। শুভেচ্ছা বক্তব্য রাখেন অরুন সরকার রানা, সাধারণ সম্পাদক, ইন্ডিয়া বাংলাদেশ গ্লোবাল ফ্রেন্ডশীপ ফোরাম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্ডিয়া বাংলাদেশ গ্লোবাল ফ্রেন্ডশীপ ফোরাম এর সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক সালাম মাহমুদ ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031