• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বনিকবার্তা ও বিআইডিএস এর যৌথ উদ্যোগে গুণীজন সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫
বনিকবার্তা ও বিআইডিএস এর যৌথ উদ্যোগে গুণীজন সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত

বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) যৌথ উদ্যোগে ‘গুণীজন সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অষ্টমবারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অর্থনীতিসহ দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার তিন কৃতী গুণীজনকে সংবর্ধিত করা হয়। তাদের মধ্যে রয়েছেন বেসরকারি খাতের সফল উদ্যোক্তা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুইবার দায়িত্ব পালনকারী উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী (মরণোত্তর)। এরই সঙ্গে প্রথিতযশা শিক্ষক, গবেষক, অর্থনীতিবিদ, নীতি প্রণয়ন ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আমিরুল ইসলাম চৌধুরী এবং টিকা উদ্ভাবন, পরীক্ষণ, প্রয়োগ ও দেশে সংক্রামক রোগ গবেষণায় নিজ কর্মে সমুজ্জ্বল বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী সংবর্ধিত হন।

দেশের এ তিন গুণী কৃতীকে সম্মান জানিয়ে আলোকপাত ও স্মৃতিচারণ করেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ; সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী: ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) সভাপতি মাহবুবুর রহমান; সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনসহ বিশিষ্টজনেরা। এতে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী যোগদান করেন।

২০১৪ সাল থেকে দেশের প্রথিতযশা ব্যক্তিদের ‘গুণীজন সংবর্ধনা’ প্রদান করে আসছে বণিক বার্তা ও বিআইডিএস। বিভিন্ন সময়ে দেশের উন্নয়ন, নীতিনির্ধারণ, গবেষণা, অর্থনৈতিক সংস্কারসহ সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং রাখছেন এমন ব্যক্তিদের সম্মাননা জানানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হয়েছে গুণীজন সংবর্ধনার অষ্টম আয়োজন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031