• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১, ২০২৬
বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের স্টল পরিদর্শন করেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বইমেলার উদ্বোধনের পর তিনি এ স্টল পরিদর্শন করেন।

সার্ক কৃষি কেন্দ্রের প্রতিনিধিরা তাঁকে স্বাগত জানান এবং কেন্দ্রের সাম্প্রতিক প্রকাশনাসমূহ উপহার হিসেবে তুলে দেন। প্রকাশিত বইগুলোতে কৃষি গবেষণা, আঞ্চলিক কর্মসূচি এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কৃষি সহযোগিতা জোরদারে গৃহীত নীতিগত উদ্যোগ তুলে ধরা হয়েছে।

এসময় সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র টেকনিক্যাল অফিসার ডা. এএইচএম তাসলিমা আকতার এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আবুল বাশার প্রধানমন্ত্রীকে কেন্দ্রের চলমান কার্যক্রম ও কৌশলগত অগ্রাধিকারের বিষয়ে অবহিত করেন। তাঁরা জলবায়ু সহনশীল কৃষি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, টেকসই সম্পদ ব্যবস্থাপনা এবং আঞ্চলিক জ্ঞান ও তথ্য বিনিময় বিষয়ে কেন্দ্রের কাজ তুলে ধরেন। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় সার্ক সহযোগিতার বর্তমান প্রেক্ষাপট এবং কৃষিক্ষেত্রে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী সার্ক কৃষি কেন্দ্রের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ জীবিকা নিশ্চিত করতে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনুর রশীদ প্রধানমন্ত্রীর সার্ক কৃষি কেন্দ্রের স্টল পরিদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বইমেলায় কেন্দ্রের স্টল পরিদর্শন সার্ক কৃষি কেন্দ্রের জন্য একটি গৌরবের মুহূর্ত। এর মাধ্যমে কেন্দ্রের আঞ্চলিক কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে সরাসরি অবহিত করার সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, গবেষণা, উন্নয়ন, জ্ঞান ও তথ্য বিনিময় এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়নে সার্ক কৃষি কেন্দ্র অঙ্গীকারবদ্ধ।


September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930