১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় *ফরিদপুরের চরভদ্রাসন থানাধীন ৮ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ মোজাম্মেল হক (২৫), পিতা-আব্দুল হাই, সাং- কালিকাপুর, থানা-দূর্গাপুর, জেলা- নেত্রকোনা ’কে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছ র্যাব-৩।
৩। মামলার সূত্রে জানা যায়, ধৃত মোজাম্মেল ফরিদপুর জেলার চরভদ্রাসন থানাধীন উত্তর আলমনগর মধু শিকদারের সাকিনস্থ মোল্লাবাড়ীর জামে মসজিদে স্থানীয় এলাকার ছাত্র-ছাত্রীদের প্রতিদিনের ন্যায় আরবী পড়াত। গত ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ আরবী পড়া চলাকালীন সময় ধৃত আসামি ভিকটিম জান্নাতুল ফেরদৌস’কে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ভিকটিম ঘটনাটি বাড়িতে যাওয়ার পর তার পরিবারকে জানালে ভিকটিমের মা বাদী হয়ে ধৃত মোজাম্মেল এর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করে। মামলার পর হতে ধৃত আসামি নিজেকে আত্মগোপন করে। পরবর্তী ঘটনাটি র্যাব-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক জানতে পেরে আসামির অবস্থান নিশ্চিত হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।