• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‎প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ-পানিসম্পদ মন্ত্রী‎

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৬, ২০২৬
‎প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ-পানিসম্পদ মন্ত্রী‎

‎

‎
‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ । সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়িত হবে এবং প্রয়োজনীয় পুষ্টির যোগান দিতে পারবে।
‎
‎আজ লক্ষীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।
‎
‎প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে অনলাইনে সংযুক্ত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন। ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক এ প্রত্যয়ের আলোকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে।
‎
‎এ্যানি চৌধুরী আরো বলেন, জনগুরুত্বপূর্ণ ও জনকল্যাণে বর্তমান সরকার কাজ করেছে। । ইতোমধ্যে পাইলটিং হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। তিন মাসের মধ্যে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান মন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে পুনরায় চালু করা হয়েছে, যা কৃষিতে পুনঃজাগরণ ও বিপ্লব সূচিত হবে বলে তিনি জানান।
‎
‎এসময় নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১২৫০ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
‎
‎জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্ব অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া, লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পুলিশ সুপার মোঃ আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশাসনের পদস্থ কর্মকর্তা, উপকারভোগিসহ বিএনপিব ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930