• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রাথমিক শিক্ষা সুনাগরিক তৈরির পথ উন্মোচন করে- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১২, ২০২৪
প্রাথমিক শিক্ষা সুনাগরিক তৈরির পথ উন্মোচন করে- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা সুনাগরিক তৈরির পথ উন্মোচন করে, জাতিগঠনের ভিত রচনা করে, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করে। জাতির উন্নতি ও অগ্রগতির সোপান প্রাথমিক শিক্ষা।

সোমবার দুপুরে (১২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও সংস্থাসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‍প্রাথমিক শিক্ষা ঘিরে জাতির বিশাল আকাঙ্খা, এ আকাঙ্খা পূরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তবেই একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরজাহান খাতুন, মাসুদ আকতার খান, ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রবিবার (১১ আগস্ট) উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে এলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031