• ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিশেষ মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১১, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিশেষ মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে

আজ ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদের এ বিশেষ সভা শুরু হয় এবং দুপুর ১টায় শেষ হয়। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পূর্বে রীতি অনুযায়ী এ সভায় জাতীয় বাজেট অনুমোদন করা হয়।

বিশেষ এ সভা শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী ২০২৫-২০২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930