• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেছেন

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১০, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেছেন

আজ ১০ মে ২০২৬, রবিবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে চার দিনব্যাপী (১০–১৩ মে ২০২৬) পুলিশ সপ্তাহ শুরু হয়েছে।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের নয়নাভিরাম, সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেন।