• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রীর কোনো রাষ্ট্রীয় সফর এখনো চূড়ান্ত হয়নি, অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
প্রধানমন্ত্রীর কোনো রাষ্ট্রীয় সফর এখনো চূড়ান্ত হয়নি, অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফর নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরের কোনো সত্যতা নেই।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তিনি বলেন, সম্প্রতি কিছু মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে সংবাদগুলো দাবি করছে যে প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন।

আতিকুর রহমান রুমন বলেন, “এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে, এ ধরনের গুজবে কান দেবেন না।”

তিনি আরও জানান, সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হলে তা যথাসময়ে সংবাদমাধ্যমকে অবহিত করা হবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930