• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট পেশ করেছেন মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৫, ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট পেশ করেছেন মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্পের ওপর প্রস্তুতকৃত মোট ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট পেশ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই রিপোর্টগুলো পেশ করেন।

সংবিধানের ১২৮ (১) অনুচ্ছেদের আলোকে প্রস্তুতকৃত এই অডিট রিপোর্টগুলোতে সরকারের বিভিন্ন দপ্তরের আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা এবং কাজের দক্ষতা মূল্যায়ন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, রিপোর্টগুলো এখন মহান জাতীয় সংসদে উপস্থাপনের প্রক্রিয়া শুরু হবে।
রিপোর্ট পেশকালে অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সিএজি কার্যালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও দাপ্তরিক ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে এই নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল-এর কার্যালয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930