• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় ভার্চুয়ালি যুক্ত হলো নোয়াখালী জেলা পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১০, ২০২৬
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় ভার্চুয়ালি যুক্ত হলো নোয়াখালী জেলা পুলিশ

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “পুলিশ সপ্তাহ-২০২৬”। সকালে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণের মাধ্যমে পুলিশ সপ্তাহের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

সারাদেশের সকল পুলিশ ইউনিটের ন্যায় নোয়াখালী জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে বড় পর্দায় মাননীয় প্রধানমন্ত্রীর এই “বিশেষ কল্যাণ সভা” সরাসরি সম্প্রচার করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো: মনজুর রহমান বিপিএম, পিপিএম-বার, কমাড্যান্ট(পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালী। জনাব আর,এম ফয়জুর রহমান পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, নোয়াখালী। জনাব আবু তৈয়ব মো: আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালীসহ বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্য।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930