অদ্য ২৯ নভেম্বর ২০২৫ খ্রি. পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ, নোয়াখালীর উদ্যোগে নোয়াখালী জেলার মান্যবর পুলিশ সুপার এবং সম্মানিত সভাপতি, পরিচালনা পর্ষদ, পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ, নোয়াখালী জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের বদলি-জনিত বিদায় উপলক্ষে এক অনাড়ম্বর ও স্নিগ্ধ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ, নোয়াখালীর সম্মানিত অধ্যক্ষ জনাব এ.বি.এম আব্দুল আলিম মহোদয়।
বক্তারা তাঁদের বক্তব্যে নোয়াখালী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জনবান্ধব পুলিশিং, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজের সার্বিক অগ্রগতিতে পুলিশ সুপার মহোদয়ের অনন্য ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন,
“মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব পুলিশ কে.জি স্কুলকে আরও গতিশীল, মানবিক ও আধুনিক শিক্ষার ধারায় এগিয়ে নিয়েছে।”
অনুষ্ঠানে বিদায়ী অতিথি মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয় এবং পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজের সম্মানিত কো-অর্ডিনেটর ও সভানেত্রী, পুনাক নোয়াখালী জনাব আজমীরা পারভীন মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন মহোদয়সহ পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।