• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পুলিশ কনস্টেবল অমি দাশের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫
পুলিশ কনস্টেবল অমি দাশের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের সব সদস্যদের উদ্দেশে ওয়াকিটকিতে দেওয়া গোপন বক্তব্য ফাঁসের অভিযোগে গ্রেফতার হওয়া কনস্টেবল অমি দাশকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা অমি দাশকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন মেট্রোপলিটন সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

এর আগে রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, গত ১১ আগস্ট রাত ২টার দিকে চট্টগ্রামের সল্টগোলা ক্রসিং সংলগ্ন ইশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের হামলায় বন্দর থানার এসআই আবু সাঈদ গুরুতর আহত হন।

বিষয়টি ফাঁস হওয়ার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হন এবং বাহিনীর গোপনীয়তা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেন। তদন্তে কনস্টেবল অমি দাশকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়।অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন এবং প্রেষণে খুলশী থানায় দায়িত্ব পালন করছিলেন।চট্টগ্রামের পটিয়া উপজেলায় তাঁর বাড়ি। তাঁর বাবার নাম রাজিব দাস।

এরপর সিএমপি কমিশনার ওয়াকিটকির মাধ্যমে একটি বার্তা দেন। অভিযোগ রয়েছে, সেই বার্তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930