• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৫, ২০২৪
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃক্ষরোপণ

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ের উদ্যানে ফলজ ও ফুলের গাছ রোপণ করেন পররাষ্ট্রমন্ত্রী ও পরিবেশবিদ ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম ও টানা এক দশক পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বপালনকারী হাছান মাহমুদ দিবসটি উপলক্ষে একটি পলাশ ফুল ও বেল গাছ নিজ হাতে রোপণ করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সামুদ্রিক বিষয়ক ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব:) মো: খুরশেদ আলম, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো: নজরুল ইসলাম, বৃক্ষরোপণ কর্মসূচি সমন্বয়ক আফ্রিকা উইংয়ের মহাপরিচালক এ এফ এম জাহিদুল ইসলামসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930