• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৪, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

আজ ৪ মে ২০২৬ তারিখে বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এইচ. ই. খলিলুর রহমানের সাথে তাঁর দপ্তরে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা।
সাক্ষাৎকালে হাইকমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করেন। উভয় দেশই তাদের নতুন সক্ষমতা এবং আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কের দিকনির্দেশনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের জনগণ ও সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, উভয় দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে জনকেন্দ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দেশের সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন এবং তাঁর পরবর্তী কর্মজীবনের সাফল্য কামনা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930