জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ১১ টায় বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের সাথে মাননীয় চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা বিনিময়কালে পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।