• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পবিত্র আশুরা উপলক্ষে রিহ্যাব এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৫, ২০২৫
পবিত্র আশুরা উপলক্ষে রিহ্যাব এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত



যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামীকাল রোববার (৬ জুলাই) সারাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র আশুরা উদযাপিত হবে। পবিত্র আশুরা উপলক্ষে রিহ্যাব এর উদ্যোগে আজ বিকেলে রিহ্যাব কার্যালয়ে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন রিহ্যাব এর পরিচালক ড. মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন রিহ্যাব পরিচালক লায়ন সুরুজ সরদার।
আলোচনা সভায় সমাপনী বক্তব্য প্রদান করেন রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান। এ সময় রিহ্যাব পরিচালক ও প্রেস এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্, রিহ্যাব পরিচালক প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ফরহাদসহ রিহ্যাব এর অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930