• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পদ্মা সেতু এবং যমুনা সেতু দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে যানবাহন পারাপার

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২৬
পদ্মা সেতু এবং যমুনা সেতু দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে যানবাহন পারাপার


মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুসারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি ও মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: রাজিব আহসান এমপি এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ এর দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর দিকনির্দেশনায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতু দিয়ে নির্বিঘ্নে ঈদে উদযাপন করতে ঘরমুখো মানুষ সেতু পারাপার হচ্ছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি আজ সকালে যাত্রীসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটিএ তে স্থাপিত কন্ট্রোলরুম পরিদর্শনকালে যমুনা সেতু এবং পদ্মা সেতুর কিছু লাইভ ভিডিও ফুটেজ পরিদর্শন করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ রাজিব আহসান এমপি ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করার লক্ষ্যে পদ্মা সেতু টোলপ্লাজা সরজমিনে পরিদর্শন করেন।

ঈদুল আজহায় ঈদযাত্রা উপলক্ষ্যে এক বিবৃতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের যাতায়াত ব্যবস্থাকে সহজ ও আধুনিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রীও জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সার্বক্ষণিক মনিটরিং করে যাচ্ছেন।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় (২৬ মে ২০২৬) ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৫ কোটি ৩ লক্ষ ২৪ হাজার ৪৫০ টাকা। যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় (২৬ মে ২০২৬) ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৩ কোটি ৮২ লক্ষ ৯৭ হাজার ৫০টাকা। গত বছরের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও এই বছর বড় কোন দুর্ঘটনা বা বড় ধরণের যানজট পরিলক্ষিত হয়নি। এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা এবং দক্ষতার প্রতিফলন।

মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনায় এবং সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর সার্বিক তত্ত্বাবধানে ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে পদ্মা সেতু এবং যমুনা সেতু এলাকায় গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ নিম্নরূপ:
টোল কালেক্টরদের প্রশিক্ষণ প্রদান, অত্যন্ত দক্ষ টোল কালেক্টরদের নিয়োগ, সার্বক্ষণিক টোল লেন চালুর ব্যবস্থা, মোটর সাইকেল লেন বৃদ্ধি, নন-স্টপ ETC চালু, মাওয়া বাস-বে উন্মুক্তকরণ, সার্ভেইল্যান্স ক্যামেরার মাধ্যমে উন্নত ট্রাফিক মনিটরিং, উচ্চ পর্যায়ের সার্বক্ষণিক মনিটরিং টিম গঠন, দুর্ঘটনারোধে ব্যবস্থা গ্রহণ, যাত্রীদের জরুরি সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদান, এলেঙ্গা বাস-বে উন্মুক্তকরণ, সেতুর প্রতি ৩০০ মিটার পর পর সার্বক্ষনিক সিকিউরিটি গার্ড মোতায়েন,কর্ণফুলী টানেল থেকে আনা ১টি ভারী রেকারসহ মোট ৩টি রেকারের মাধ্যমে দ্রুত রেসকিউ কার্যক্রম সম্পন্নকরণ, দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে প্রয়োজনীয় অঙ্কের ভাংতি টাকার সংস্থান রাখা, কোরবানির পশু বহনকারী গাড়িগুলোকে Weighing Scale Machine-এর আওতামুক্ত রাখা, যে-কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস এবং মেডিক্যাল টিমকে সদা প্রস্তুত রাখা, ইমার্জেন্সি টোল লেন চালু, যাত্রীসাধারণের ব্যবহারের জন্য ওয়াশরুম ও জরুরি প্রয়োজনে টোলপ্লাজার পাশে সুপেয় পানির ব্যবস্থা ইত্যাদি।

এই গৌরবময় অর্জনের পেছনে যাঁদের নিরবচ্ছিন্ন পরিশ্রম ও নিষ্ঠা রয়েছে—তাঁদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং সেতু সচিব সচিবের প্রাজ্ঞ নেতৃত্ব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দের পেশাদারিত্ব, এবং টোল আদায় ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসার দাবিদার।

এই সাফল্যের মাধ্যমে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা আরও স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে। সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা ও দায়িত্ববোধ এই সাফল্যকে সম্ভব করেছে। মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপকক্ষের নির্বাহী পরিচালক মহোদয়ের পক্ষ হতে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসন্ন ঈদ-উল-আযহা সকলের জন্য আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ হোক—এই শুভকামনা রইল।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930