• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ০৫ লক্ষ পিস ইয়াবা জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ০৫ লক্ষ পিস ইয়াবা জব্দ

নাফ নদী ব্যবহার করে মায়ানমার থেকে ইয়াবা পাচারের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের আগেই ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। টেকনাফে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ০৫ (পাঁচ) লক্ষ পিস ইয়াবা জব্দ করে।

নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছে। মাদকের চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। অপরদিকে মাদক কারবারিরা পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে চৌধুরীপাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে বস্তাভর্তি মাদক বহন করে অগ্রসর হতে থাকে। এমতাবস্থায়, নৌবাহিনীর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া করে মাদকভর্তি বস্তা আটক করে। এসময় নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে জব্দকৃত বস্তাসমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে তল্লাশী করে মোট ০৫ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবাসমূহের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, দেশব্যাপী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিরবিচ্ছিন্নভাবে অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকাকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক পাচারকারীদের বিরুদ্ধে নৌবাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930