• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালী জেলা পুলিশের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫
নোয়াখালী জেলা পুলিশের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

অদ্য রোজ শনিবার বিকাল ৩:০০ ঘটিকায় নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে নোয়াখালী জেলা পুলিশের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রীতি ম্যাচের শুভ উদ্বোধন ঘোষনা করেন জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ফোর্সবৃন্দ।

পুলিশ সুপার মহোদয় খেলা শেষে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সুস্থ থাকার জন্য নিয়মিত খেলাধুলা ও ব্যায়ামের কোনো বিকল্প নেই এবং অনুষ্ঠানের সমাপ্তি করেন।