• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সারা দেশে অভিযান:১৯ লক্ষ টাকা জরিমানাসহ ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪
নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সারা দেশে অভিযান:১৯ লক্ষ টাকা জরিমানাসহ ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষণার পর থেকে সারাদেশে নিষিদ্ধ পলিথিন এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সারা দেশে গত ৩ থেকে ২৬ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৬২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এ সময়ে ৩৩৬টি প্রতিষ্ঠানকে ১৯ লক্ষ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আনুমানিক ৩৮ হাজার ১৭৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগরে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, সুলতানা সালেহা সুমী এবং ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২৭টি প্রতিষ্ঠানকে ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩,৯৮০ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, দূষণ রোধে নিষিদ্ধ পলিথিন এর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031