• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’-এর ৩য় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৭, ২০২৬
নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’-এর ৩য় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ১৯টি ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে মাননীয় প্রধানমন্ত্রী উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন এবং উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।

এ সময় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বসবাসের জন্য ঘর নির্মাণে আর্থিক অনুদান ও তাদের সন্তানদের শিক্ষার প্রসারে শিক্ষাবৃত্তি দেন। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে আম ও নিমগাছের দুটি স্মারক চারা রোপণ করেন তিনি।

এর আগে সকালে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে যাত্রা করেন। দুপুরে শ্রীমঙ্গল উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি, যেখানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ঘর নির্মাণে আর্থিক অনুদান এবং তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930