• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নাগরপুরে বিএনপি,যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫
নাগরপুরে বিএনপি,যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২২ মার্চ’২৫) নাগরপুর সরকারি কলেজ মাঠে নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শরিফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো:লিয়াকত হোসেনের সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি।

এ ইফতার ও দোয়া মাহফিলে নাগরপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, ওলামা দলের নেতৃবৃন্দসহ সকল শ্রেণীর নাগরিকগণ উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031