• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫
নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত 

মোঃএমরুল ইসলাম,নরসিংদীঃ

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বই বিতরণ উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি)দুপুরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত  হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃজসিম উদ্দীন সরকার এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো.আমীরুল হক শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, নরসিংদী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা, দৈনিক নরসিংদীর নবকণ্ঠ এর প্রধান সম্পাদক শান্ত বণিক ও বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. সানাউল্লাহ মিয়া প্রমূখ।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031