• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নরসিংদীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের নিন্দা

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬

চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম- পিআরএফ।

আজ মঙ্গলবার সকালে পিআরএফ কার্যনির্বাহী কমিটির পক্ষে এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি খোন্দকার কাওছার হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, আমাদের সহকর্মী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদ জানালে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930