• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নবনিযুক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকিরকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬
নবনিযুক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকিরকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-কে আনুষ্ঠানিকভাবে আইজিপি র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁকে এই ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত থেকে আইজিপি-কে ব্যাজ পরানোয় অংশ নেন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ।
ব্যাজ পরানো শেষে মাননীয় প্রধানমন্ত্রী নবনিযুক্ত আইজিপি-কে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সাথে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন। এসময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মোঃ আলী হোসেন ফকির আজ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদের দায়িত্বভার গ্রহণ করলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930