• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধনই আমাদের সংস্কৃতির ঐতিহ্য। আর এই ধারাকেই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে-ব্যারিস্টার সানী আব্দুল হক

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫
ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধনই আমাদের সংস্কৃতির ঐতিহ্য। আর এই ধারাকেই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে-ব্যারিস্টার সানী আব্দুল হক

রবিবার (১৩-০৪-২০২৫ইং) দিনাজপুর জেলার, ঘোড়াঘাট উপজেলার কালুপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক উপরোক্ত মন্তব্য করেন। তিনি তার বক্তব্যে আমাদের এই জনপদে আবহমানকাল হতে চলে আসা ধর্মীয় উৎসব উদযাপনে স্বতঃস্ফূর্ততায় সন্তোষ প্রকাশ করেন। আমাদের প্রাচীন সংস্কৃতির অংশ হলো জাতিগতভাবে সম্প্রীতির বন্ধন। এখনো সেই বন্ধন অটুট রয়েছে।

এই ধর্মীয় আয়োজনে প্রধান অতিথিকে বরণ করেন ঘোড়াঘাট উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান পরিষদের সভাপতি শ্রী মনোরঞ্জন মহন্ত, সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ সরকার বিশু, মিলন চন্দ্র মন্ডল, শংকর চন্দ্র, সয়েন চন্দ্র দেব।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ঘোড়াঘাট উপজেলার সমন্বয়ক শরিফুল ইসলাম, এবি যুব পার্টির সদস্য সচিব সোহরাব হোসেন, তানভীর আহমেদ সহ এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031