• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মঈন খান

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫
দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মঈন খান

মো.এমরুল ইসলাম,নরসিংদীঃ

সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা অন্তত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার(৮ ফেব্রুয়ারী) বিকেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বনভোজন ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাংবিধানিকভাবে বাংলাদেশকে পরিচালনা করছেন। অন্তত গুরু দায়িত্ব দেশের মানুষ আপনাদেরকে দিয়েছে এবং ভবিষ্যতে সেই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করবেন। আপনাদেরকে যে জুলুম অত্যাচার নির‌্যাতন করা হয়েছে। আমরা যদি জনগণের ভোটের মাধ্যমে আমাদের সুযোগ দেয় সেই অন্যায় আমরা দূর করে আপনাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।

দিনব্যাপী এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত সহকারী এ,বি,এম আব্দুস সাত্তার, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদীর শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহেন শাহ শানু প্রমূখ।

এসময় বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ২০২৫-২০২৬ মেয়াদের ৫১ সদস্য বিশিষ্ট পুণগঠিত কমিটি গঠন করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলামকে সভাপতি ও মন্ত্রী পরিষদের অফিস সহায়ক মোঃ মোজাহিদকে মহাসচিব ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031