• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

ঢাকা-১৭ আসন থেকে বিএনপি’র মনোনয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

সকাল সাড়ে ৯টার দিকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছেন বিএনপি চেয়ারম্যান।
এসময় সমবেত নেতা-কর্মীরা জনাব তারেক রহমানকে কেন্দ্রে স্বাগত জানান।

কোনো বিরতি ছাড়াই সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031